বিইউপিতে ভর্তি পরীক্ষা ২০২৭-এর জানুয়ারিতে, ৬ অনুষদের পরীক্ষা চার দিনে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে। এবার ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা চার দিনে অনুষ্ঠিত হবে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোন দিন কোন অনুষদের পরীক্ষা
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ও ৯ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৮ জানুয়ারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মেডিক্যাল স্টাডিজ এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা হবে।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচির কথা উল্লেখ করা হয়নি।